jagonews24.com
Latest items from this RSS source.
বাপ-বেটার ৫৯০ রানের অবিশ্বাস্য জুটি
বাবা-ছেলের একসঙ্গে এক দলে খেলা এক রোমাঞ্চকর ও স্মরণীয় ঘটনা নিঃসন্দেহে। যেমন কিছুদিন আগে বিপিএলে মোহাম্মদ নবি ও তার ছেলে হাসান ইশাখিল একসঙ্গে খেলেছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। তেমনই এক বাপ-বেটার গল্প উঠে এসেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড অ্যান্ড সাবআরবান অ্যাসোসিয়ে…
হঠাৎ বুক ধড়ফড় করলে কী করবেন
হঠাৎ বুক ধড়ফড় করা বা হৃদস্পন্দন দ্রুত হয়ে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই হয়। কখনও এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কখনও কয়েক মিনিট পর্যন্ত থাকতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে অনেক সময় পালপিটেশন বলা হয়। সব সময় এটি গুরুতর কোনো রোগের লক্ষণ নয়। দুশ্চিন্তা, ভয়…
নিজ আসনে ৭০০ শাড়ি ১০০ থ্রি-পিস পেয়েছেন, জানালেন নুরুল হক নুর
এবার ঈদে নিজ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৭০০ সিন্থেটিক শাড়ি ও ১০০ পিস থ্রি-পিস পেয়েছেন বলে জানিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুর। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় গলাচিপা খা…
অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
ঈদের ছুটি শুরুর আগে সারাদেশে সরকারি, আধা সরকারি অফিস-আদালতের কার্যদিবস শেষ হচ্ছে আজ সোমবার। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সাতদিনের টানা ছুটি। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সোমবার অফিস শেষ করেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। ঢাকার পথে পথে নাড়ি…
জনবল নেবে মেঘনা গ্রুপ, থাকছে না বয়সসীমা
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে (এমজিআই) ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব …
ইউপি চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা ছাত্রদলের
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বুলবুলকে কার্যালয় থেকে বের করে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এছাড়া ঘটনার সিসিটিভি ফুটেজ মুছে না ফেলায় ছাত্রদলের নেতারা ইউপি সচিবের কার্যালয় থেকে সিসি ক্যামেরার ডিভাইস…
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করার আহ্বান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। সোমবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি বলছে, এক বছরের ব্যবধানে দেশে ব্যাপক পরিমাণে তামাক চাষ বৃদ্ধি পেয়েছে। কৃষি…
শাকিবের পর সিয়ামকে নিয়ে বাজি ধরলেন শ্রীলঙ্কার আজিম হারুন
বাংলাদেশি চলচ্চিত্রে বিদেশি বিনিয়োগ এখনো খুব একটা নিয়মিত দেখা যায় না। তবে সাম্প্রতিক সময়ে বড় বাজেটের দুটি ছবির সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় এসেছেন শ্রীলঙ্কার প্রযোজক আজিম হারুন। এর আগে তিনি যৌথভাবে বিনিয়োগ করেছিলেন বড় বাজেটের ‘বরবাদ’ সিনেমায়। তিনি এবার ঈদে ‘রাক্ষস…
উৎপাদন বৃদ্ধির জন্য খাল সংস্কারের বিকল্প নেই: মিন্টু
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলাবদ্ধতা নিরসন, দূষণ কমানো, সেচ ব্যবস্থার উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য খাল সংস্কার ও পুনঃখননের বিকল্প নেই। তাই সরকার ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে ফে…
লিটনের পরামর্শেই মিরাজের সেই রিভিউ
২ বলে পাকিস্তানের প্রয়োজন ১২ রান। রিশাদ হোসেনের করা ডেলিভারিটি লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে গেলে আম্পায়ার কুমার ধর্মসেনা ওয়াইডের সংকেত দেন। তবে সঙ্গে সঙ্গে লিটনের প্রতিক্রিয়া বুঝিয়ে দিচ্ছিল এটি ওয়াইড হয়নি। এরপর তারই বুদ্ধিতে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান…
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে: কৃষিমন্ত্রী
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশের ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। ৭০ ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য ৩০ জনের অবস্থা অটোমেটিকেলি ভালো হয়ে যাবে। সোমবার (১৬ মার্চ) দ…
দামের পার্থক্য যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, খুচরা ও পাইকারি পর্যায়ে দামের কিছু তারতম্য স্বাভাবিক। তবে এ পার্থক্য যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলায় খাল পুনঃখনন…
ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের: চীন–ভারত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক
বাংলাদেশের অর্থনীতিকে নতুন প্রাণশক্তি দিতে ঋণনির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগভিত্তিক প্রবৃদ্ধির পথে এগোতে চায় সরকার। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ, শিল্পায়ন ও জ্বালানি সহযোগিতা জোরদারে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল ম…
মার্কিন প্রেসিডেন্টের সব অনুরোধ রাখতে যুক্তরাজ্য বাধ্য নয়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব অনুরোধ রাখতে যুক্তরাজ্য বাধ্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির এক জ্যেষ্ঠ মন্ত্রী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও প্রতিটি পদক্ষেপে ওয়াশিংটনের অবস্থান সমর্থন করা লন্ডনের দায়িত্ব নয়। ব্রিটিশ শ্রম ও প…
খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী
দিনাজপুরের কাহরোলে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যা দেখে জনসভায় আসা অনেকে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। তারা বলেন, আমরা এমন একজন মানুষকেই দেশের জন্য প্রধানমন্ত্রী চেয়েছিলাম। সোমবার (১৬ ম…
ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এ পদের জন্য ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।দেশের সব স্কুল, কলেজ, মাদ…
ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রায় নিরাপত্তা বিঘ্নিত করার মতো বড় কোনো চ্যালেঞ্জ নেই। তারপরও যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সতর্ক থাকবেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে জাগো নিউজের এক প…
রাবি-চবি-কুয়েটেও নতুন উপাচার্য নিয়োগ
রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (কুয়েট) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যাপক ড. ফোরকান এবং কুয়েটে…
চট্টগ্রাম পুলিশের দুই শীর্ষ পদে রদবদল
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়োগ অনুযায়ী, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতি…
ওয়েবে আসছে নাটক, সিনেমার অনুভূতি
‘সব চেনা অবয়বের আড়ালে এক খুনি লুকিয়ে থাকে...।’ এমনই হাড় হিম করা এক সংলাপ দিয়ে শুরু হয়েছে ঈদুল ফিতরের বিশেষ নাটক ‘সেই আমি নেই আমি’-এর অফিশিয়াল ট্রেলার। ওয়েবে অবমুক্ত হলেও নাটকটি দেবে সিনেমার অনুভূতি। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ফয়সাল খান শুভ। গত বৃহস্…
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. ছিদ্দিকুর রহমান খান
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ব্রিফিংয়ে তাদের নাম ঘোষণ…